নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মধ্য রাত্রে পার্ক সার্কাস স্টেশন চত্বর থেকে বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদ করলো রেল । গুড়িয়ে দেওয়া হলো প্লাটফর্মে থাকা একের পর এক অবৈধ দোকান । রেলের তরফে নোটিশ দেওয়ার পরেও কেউ জবাব না দেওয়া তে এই ব্যবস্থা নিতে হয়েছিল রেল কর্তৃপক্ষ কে । অপ্রীতিকর ঘটনা এড়াতে আরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে ।