খবর > State

কথা হলো জুন মালিয়া ও দিলীপ ঘোষের মধ্যে

Updated : 09/06/2026, IST

নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  আজ তৃণমূল তথা এনসিপি আইয়ের মেদিনীপুরের সংসদ জুন মালিয়া বলেন,পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে তার সাংসদ এলাকার উন্নয়ন নিয়ে অনেক কথা হয় ।জুন মালিয়া বলেন এমপি ল্যাড থেকে একটি হাসপাতাল করার জন্য,বিজেপি মন্ত্রীর অনুরোধে সারা দিয়েছেন তিনি । তিনি বলেন খড়্গপুরের একটি হাসপাতালের জন্য যদি ৩৫-৪০ লক্ষ টাকা পাওয়া যায় তার জন্য আমরা যৌথ ভাবে চেষ্টা করছি । ওই হাসপাতালের হসপিটালের পাইপলাইন খারাপ ওটা যৌথ ভাবে চেষ্টা করছি যাতে পুনরনির্মাণ করা যায় । নাড্ডা জি সাংসদ দের বলেছিলেন টিবি নিয়ে সংসদ এলাকা তে সচেতনতামূলক কর্মসূচি করার ।আমি পরশু মেদিনীপুর টাউনে যাচ্ছি সেই উদ্যোগে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------