নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বুধবার তৃণমূলের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে গিয়ে দাবি করেছিল ৬০ উর্ধ বয়েসী এবং গুরুতর অসুস্থ্য দের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন প্রসেস চালাতে হবে ।উত্তরে জ্ঞানেশ কুমার জানান ৮৫ বছরের বেশি বয়স্ক দের ক্ষেত্রে বাড়ি গিয়ে ভোট গ্রহণ করানো হয় ,সেই নিয়ম জারি থাকবে । কমিশনের লোকবল কম তাই কে অসুস্থ্য এবং কে অসুস্থ্য নয় তার মাপ কাঠি নির্ধারণ করা কঠিন । তবে একান্ত প্রয়োজনে ই আর ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন ।