নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মঙ্গলবার বিধানসভার বাদল অধিবেশনে উচ্চশিক্ষা দফতরের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখতে গিয়ে করিমপুরের বিজেপি বিধায়ক ও প্রধান শিক্ষক সমরেন্দ্র নাথ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে সীমান্তবর্তী করিমপুরে একটি মহিলা কলেজের দাবি তোলেন । ইতিমধ্যে মহিলা কলেজ স্থাপন করার জন্য জমি দান আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী অধীর পাল ।