নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগিণীর মৃত্যু ঘিরে হেনস্থার মুখে পড়েছিলেন সেইখানকার এক জুনিয়র মহিলা চিকিৎসক ।জানা যায় বিকাল ৫ টা নাগাদ সঙ্কট জনক পরিস্থিতি তে আনা হয় ওই হাসপাতালে ।চিকিৎসকেরা সর্বরকমের চেষ্টা করেও তাকে বাঁচাতে ব্যর্থ হন । তার পরে মহিলাক চিকিৎসকের উপর চড়াও হন মৃতার পরিজন রা ,তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও কয়েকজন জুনিয়র চিকিৎসক ,যার জেরে আজ সাগর দত্ততে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা ।