নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অভিযোগ ২০২০ সালে ৯ নম্বর কামাক স্ট্রিটের বাড়ির মালিকের সাথে চুক্তি হয়েছিল দুটি তলা ভাড়া নিয়ে । কিন্তু তার পরেও প্রভাব খাটিয়ে ওই দুটি তলা দখল করে রেখেছিলো যুবা তৃণমূল বাহিনী । অভিষেকের হয়ে ওই চুক্তি তে সই করেছিল জেল বন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ।মালিক পক্ষের দাবি চুক্তির একাধিক শর্ত মানা হয়নি । এই ঘটনা তে কালীঘাট তৃণমূল কে আইনি নোটিস পাঠিয়েছে মালিক পক্ষ তাদের বক্তব্য সিসি নেওয়ার আগেই তারা জোর করে দুটি ফ্লোর দখল করেছিল এবং বিল বোর্ড ও জোর করে দখল করেছিল ।