নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টভাবে জানান, কালী পূজোতে নিজেদের মতো করে আনন্দ করুন, কিন্তু কারুর ক্ষতির কারণ হবেন না। তিনি বলেন, নিজে থেকে সচেতন হতে হবে। আর সেটা হলেই উৎসবে কোন ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তিনি কতগুলো নিয়ম নির্দিষ্ট করেন। আরও বলেন, হাসপাতালের একশ মিটারের মধ্যে কোনো রকম শব্দবাজি পোড়ানো যাবে না।সাইলেন্ট জোনগুলোকে চিহ্নিত করতে হবে। অসুস্থ রোগী, প্রবীণ নাগরিক এবং শিশুদের কথা মাথায় রেখে এই বিধিনিষেধ।