নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিকালে উত্তর কাশিপুর থানায় ডাকা হয়েছিল ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম কে । তার পর কালক্ষেপ না করে তাকে নিয়ে আসা হয় লালবাজারে ।সূত্রের খবর গত বছরের ১৫ জুন বিজয়গঞ্জ বাজারে তৃণমূল,আইএসএফ সংঘর্ষে এক আইএস এফ কর্মীর মৃত্যুর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো ।কিন্তু ৭ মাস পর কেন গ্রেপ্তার তার কোনো সদুত্তর দেয়নি পুলিশ ।