নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সরকারি স্তরে ঠিক হয়েছে চাঁপদানি পুরসভা কে মডেল পুরসভা হিসাবে তৈরি করা হবে এবং এই বিষয়ে সম্পূর্ণ সাহায্য করবে কলকাতা পুরসভা । গতকাল কলকাতা পুরসভার এক প্রতিনিধি দল ঘুরে এলো চাঁপদানি পুরসভা তে ।কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশি ,তারক সিংহ বলেন চাঁপদানি পুরসভা গঙ্গার নিকট বর্তী হওয়াতে এবং জল পরিশোধনের যে আধুনিক যন্ত্র বসিয়েছে তাকে কাজে লাগানো হবে,গঙ্গা দূষণ রুখতে ।