নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে চাপদানি তে ইন্দিরা ময়দান ঘাট কে কেন্দ্র করে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে । ঘাটের সিঁড়ি কংক্রিটের ঢালাই , যন্ত্রের সাহায্যে গঙ্গার পলি অপসারণ ,আলোকসজ্জা সব ক্ষেত্রেই বিশেষ উদ্যোগ চোখে পড়ছে । ভিড় ও দুর্ঘটনা রুখতে সরকারের তরফে বাসের ব্যারিকেড ও নেট বসানো হয়েছে । স্থানীয় বিধায়ক বলেন, ছট পুজো উপলক্ষে ২-৩ লক্ষ্য পুণ্যার্থীর যে চমক এখানে দেখতে পাবেন তা আগে কখনো দেখেন নি । পুণ্যার্থী দের নিরাপত্তা ও সুবিধা কে অগ্রাধিকার দিয়েই এই বদল ঘটছে ।