নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাহু, বিজেপির কর্মী, সমর্থক ও শহরের সাধারণ নাগরিকদের নিয়ে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। শহরের কোথায় কী সমস্যা রয়েছে, কি ধরনের উন্নয়ন হলে ঝাড়গ্রাম আরও এগিয়ে যেতে পারে? সেই ধরনের বিষয় নিয়ে মানুষজনের কাছে তাদের মতামত চান লক্ষীকান্ত সাহু। তিনি নাগরিক কর্মী সমর্থকদের চা খাওয়ান এবং নিজেও চা খান।উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য,সুখময় সৎপতি ও মন্ডল সভাপতি অমিত দাস সহ মন্ডল নেতৃত্ব।