নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সিবিআই তদন্তকারীদের কাছে সব থেকে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসক কে কোন স্থানে খুন করা হয়েছিল ।চেস্ট বিভাগে ৭ টি সজ্জা রয়েছে এই ছাড়াও সেমিনার হল সহ আরো দুটি আলাদা ঘর রয়েছে । সিবিআই গোয়েন্দা দের সন্দেহ ওই খালি ঘরে খুন ও ধর্ষণের ঘটনা ঘটে যেতে পারে ,সেই জন্য চেস্ট বিভাগের বিভিন্ন স্থানে থ্রি ডি স্ক্যানারের মাধ্যমে ম্যাপিং অথবা ভিডিও করা হয়েছে ।