চেষ্টা করেও দেখা পেলেন না অভিষেকের
Updated : 05/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ সাহার স্ত্রী টগর সাহা গত মঙ্গলবার অনেক চেষ্টা করেও তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে পারলেন না । তাবু খাটিয়ে অভিষেক রাত্রি যাপন করেছিলেন জীবনকৃষ্ণের বসত বাড়ি থেকে মাত্র ৫ কিমি দূরে কুলিতে ,মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৫ ঘন্টা ধরে চেষ্টা করেছিলেন অভিষেকের সাথে কথা বলার জন্য কিন্তু ব্যর্থ হন ।