নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল চেতলার এক ছাতু প্রস্তুতকারক সংস্থার অফিস থেকে আয়কর হানা তে উদ্ধার হলো প্রায় ৭৮ লক্ষ্য টাকা ।বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে বলে সূত্রের দাবি । আয়কর কর্তারা জানিয়েছেন বাজেয়াপ্ত নগদ টাকার পরিপ্রেক্ষিতে কোনো নথি পেশ করতে পারেনি ওই সংস্থার মালিক পক্ষ ।আগামী হপ্তা তে মালিক পক্ষ কে ব্যবসা ও ব্যাঙ্ক একাউন্টের নথি সহ আয়কর দফতরে তলব করা হয়েছে ।