নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক: শুক্রবার ঝাড়গ্রামের কালাঝড়িয়া গ্রাম থেকে। ঝাড়গ্রামের সার্বিক উন্নয়নে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মাধ্যমে ঊনষাট কোটি পঞ্চাশ লক্ষ টাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের জন্য আটশো একাশিটি প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এর মোট মূল্য একশো পঁচিশ কোটি টাকা। কার্যকর বিশেষ পুষ্টি বাস্কেট প্রকল্প জঙ্গল মহলের সামগ্রিক উন্নয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ১২১ কোটি টাকার উন্নয়ন প্রস্তাব পাঠানো হয়েছে।