জাতীয় পরিবেশ আদালতের মামলা তে অস্বস্তির মুখে পুরসভা
Updated : 06/05/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জাতীয় পরিবেশ আদালতের একটি মামলা তে বিচারক নির্দেশ দিয়েছিলো ,কলকাতা পুরসভার আইনজীবী কে যে গত ৫ বছরে কলকাতা পুরসভা শহরে কত গাছ বসিয়েছে তার হিসাব চাই ।তার মধ্যে কত সংখ্যক গাছ বেঁচে আছে তার ও হিসাব চাই ।এই ,সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারলো না কলকাতা পুরসভা ।মেয়র ফিরহাদ হাকিম গাছের তথ্য সংক্রান্ত কোনো রিপোর্ট নেই বলে স্বীকার করে নিলেন ,তবে তিনি বলেন গড়ে প্রতিবছর ১৫-২০ হাজার চারা বসায় পুরসভা তবে ২০% চারা ও বোধয় বাঁচে না ।