নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সন্দেশখালি কাণ্ডে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহ ও তৃণমূল নেতা উত্তম সর্দার দুইজনেই জামিন পেয়ে যায় ,কিন্তু পুলিশ বিকাশ কে গাড়িতে ওঠার সময় ফের কলার ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসে ।পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে বিজেপি ইটিন্ডা ঘাট রোড অবরোধ করে বশিরহাট আদালতের সামনে বিক্ষোভ চালায় বিজেপি কর্মীরা ।পুলিশ আধিকারিক রা বলেন পুরনো একটি মামলা তে গ্রেপ্তার করা হয়েছে ,একই সঙ্গে গ্রেপ্তার করা হয় উত্তম কে ।