নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ,রানাঘাট -গেদে শাখার আরো তিন জোড়া লোকাল ট্রেন বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে ।মাস খানেকের মধ্যে এই সব ট্রেনের পরিষেবা শুরু হতে পারে বলে রেল সূত্রের খবর ।বর্তমানে ওই শাখা তে ২০ জোড়া লোকাল ট্রেন চলে । শিয়ালদাহ ও গেদের মধ্যে এক জোড়া ট্রেন রয়েছে যা শিয়ালদাহ থেকে ট্রেন টি ছেড়ে গেদে পৌঁছে যায় সকাল ১২ টা নাগাদ । বিপরীতে গেদে থেকে ট্রেন টি ছেড়ে ৮:৩০মিনিট নাগাদ শিয়ালদাহ তে পৌঁছে যায় সকাল ১১ টা নাগাদ ।