নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল লেক থানা এলাকার সাউথ সিটি মলের কাছে, ডাম্পারের ধাক্কা তে মৃত্যু হলো এক বাইক চালকের নাম রাজু হালদার (৪০)।পুলিশ সূত্রে জানা যাচ্ছে রাজুর বাড়ি ডায়মন্ড হারবার এলাকার পূর্ব গোপাল নগরে । পুলিশ সূত্রে জানা যাচ্ছে রাজু শপিং মলের গেট থেকে বেরোনো মাত্র ডাম্পার টি বেপরোয়া গতিতে তাকে চাপা দেয় ।