নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে তেহট্ট মহকুমা হাসপাতালে চালু হলো ডায়ালিসিস পরিষেবা। নবনির্মিত ডায়ালাইসিস কেন্দ্রের উদ্বোধন হয় শিশু বিভাগ সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন তেহট্টের বিধায়ক সুব্রত কবিরাজ। হাসপাতালের সুপার চয়ন, হীরা সহ জনপ্রতিনিধি ও হাসপাতালের আধিকারিকরা । এতদিন পর্যন্ত সেইখানকার লোকেদের ডায়ালাইসিস করাতে ৮০ কিমি পথ পেরিয়ে কৃষ্ণনগরে যেতে হতো।