খবর > State

তিলোত্তমার মুকুটে শীর্ষ সম্মান তবে সেটা লজ্জার

Updated : 10/12/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বায়ুদূষণে একশ ছাব্বিশটি শহরের মধ্যে শীর্ষস্থান পেয়েছে আমাদের তিলোত্তমা কলকাতা। নবম স্থানে আছে দিল্লি। তবে এটা আমাদের কাছে গর্বের নয়, লজ্জার। রবিবার সকাল আটটায় কলকাতার বায়ুদূষণের মাত্রা ছিল সর্বাধিক। বায়ুদূষণের মাত্রা পঞ্চাশের মধ্যে থাকলে সেটা সহনশীল, আর একশোর মধ্যে থাকলে তা মোটের ওপর সহনশীল। তবে আমাদের দূষণের মাত্রা ছিল একশ সাতাশি। এই তথ্যটি দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি সংস্থা, IQAR ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------