নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল তমলুকে বিজেপি কার্যালয়ের ভূমিপূজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয়তাবাদ সম্পর্কে মমতা তৃণমূলের কোনো ধারণাই ছিল না। পূর্ববর্তী সরকার রাজ্যের জন্য গান রচনা, পতাকার ডিজাইন এবং প্রতিবেশী দেশের ‘জয় বাংলা’ স্লোগান গ্রহণ করে, রাজ্যে, এহ, রাষ্ট্রের জাতীয়তাবাদকে ভুলিয়ে দিতে চেয়েছিল। তোষণের রাজনীতিতে লিপ্ত এই দলটি রাজ্যটিকে বৃহত্তর বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা করেছিল। সেই কারণে গান, পতাকা ও স্লোগান ধার নিয়েছিল বাংলাদেশ থেকে।