নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য সভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে দলের ভিতরে চর্চা চলছিল ।ক্ষুব্ধ মমতা ব্যানার্জি দুই জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন । দায়িত্ব দেওয়া হয়েছিল এক বর্ষীয়ান নেতাকে তা ঘোষণা করার ,কিন্তু তিনি অস্বীকার করা তে তৃণমূলের সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সংক্ষিপ্ত ভিডিও বার্তা তে এই সিদ্ধান্তের কথা জানায় ,শান্তনু সেন কোনো মন্তব্য করতে চাননি ।