খবর > State

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিধাননগরের কাউন্সিলর

Updated : 05/20/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  সোমবার রাত্রে  তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মন্ডল ওরফে মাইকেল । অভিযোগ কেষ্টপুর এলাকা তে একটি দোকান সংস্কারের জন্য বেশ কয়েক লক্ষ্য টাকা  তোলা চেয়েছেন  তিনি ।  তিনি এও বলেছিলেন তোলা না দিলে দোকান বন্ধ করে দেওয়া হবে । ওই ব্যক্তি বাগুইহাটি থানা এলাকা তে অভিযোগ দায়ের করা হবে । অপরদিকে বিধাননগর উত্তর থানার পুলিশ তোলাবাজির অভিযোগে অভিজিৎ পোল্লে ওরফে ছোট্টু কে গ্রেপ্তার করেন। গত চার বছর ধরে  বিভিন্ন অটো টোটো বাস ও হকার দের  থেকে তোলাবাজি করতেন তিনি । জানা যাচ্ছে তিনি প্রাক্তন পুরো প্রধানের ঘনিষ্ঠ ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------