নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মৌসম ভবন জানিয়েছেন কালীপুজো পেরোতে না পেরোতেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এবং ভাইফোঁটার দিনটি পরিণত হবে গভীর নিম্নচাপে । তবে তার গতিমুখ বঙ্গের দিকে থাকবে না বলেই গতকাল অব্দি মৌসম ভবন জানিয়েছেন । তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন আজ দুই ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।