নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত সোমবার ৫ টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে তারকেশ্বর এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি বন্ধ হয়ে যাওয়া বালিপুর তারকেশ্বর রুটের বন্ধ হয়ে যাওয়া বাস পরিষেবা চালু করলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ।উপস্থিত ছিলেন খানাকুল ১ নম্বর ব্লকের বিডিও ,আরটিও আধিকারিক বাস এসোসিয়েশনের সদস্য ও জনগণ । বিধায়ক বলেন ,চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরো বাস এর সাথে যুক্ত হবে ।