খবর > State

নতুন বিধানসভা ও হাইকোর্টের ক্যাম্পাস তৈরি হবে নিউটাউনে

Updated : 11/23/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পিডাবলুডির ময়দানে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নিউ টাউন সম্প্রসারণ করে ভাঙ্গর সহ পঞ্চায়েত এলাকার তে স্বেচ্ছায় জমি বিক্রিকারীদের থেকে ন্যায্য মূল্যে জমি কিনবে সরকার । এবং ওই সম্প্রসারিত এলাকাতে তৈরি হবে নতুন বিধানসভা কলকাতা হাইকোর্ট প্রশাসনিক ভবন ,বিচারপতি -মন্ত্রী ও বিভিন্ন দফতরের আধিকারিকদের আবাসন ।পাশাপাশি তৈরি হবে বিধায়কদের নতুন আবাসন ।বর্তমান বিধানসভার আসন সংখ্যা ২৯৪ থেকে ৪০০ হতে পারে । সেই কথা মাথায় রেখে ও হাইকোর্টের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------