নিউস ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা বিদায় নিলেও নবমীতে স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে রাজ্যের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। নবমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে হয়তো সমস্যায় পড়বে না কলকাতাবাসী। আজ রোদের তেজ বাড়তে পারে এবং গরমের অনুভূতিও আসতে পারে। অধিকাংশ আকাশ মেঘলা থাকবে। তবে নবমীর দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।