নিউস ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ ভোরে বাঘাযতীন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল। মঙ্গলবার সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল পঁয়তাল্লিশটি দোকান। কলের পনেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল আটটা অবধি পাওয়া খবরে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দোকানে সব জিনিসপত্র পুড়ে যাওয়ায় দোকানিদের কান্নার রোল পড়েছে। ব্যবসায়ীরা রাজ্যের কাছে কাতর আবেদন জানিয়েছেন, তাঁদের যেন কিছু আর্থিক সহায়তা করা হয়। জানা যাচ্ছে, ভোর সাড়ে তিনটের পরেই বাঘাযতীন বাজারে আগুন লাগে। আগুনের উৎস সম্পর্কে কিছু জানায়নি দমকল।