খবর > State

নৈহাটী উপনির্বাচনে বিজেপি প্রার্থী রূপক মিত্রের পরিচিতি

Updated : 11/02/2024, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নৈহাটী বিধানসভা উপনির্বাচনে  বিজেপি প্রার্থী করেছেন রূপক মিত্র কে ,তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ।পাশাপাশি তিনি ওই জেলার পরিচিত মুখ এবং একজন সুদক্ষ সমাজসেবী ।তিনি ১৯৭৪ শালের  ১লা  ডিসেম্বর জন্মগ্রহণ করেন ।তিনি পিতা মাতার একমাত্র সন্তান ,পিতা  ছিলেন স্বর্গীয়  রমেশ মিত্র যিনি রাইটার্স  বিল্ডিংয়ের  টি এন্ড সিপি ডিপার্টমেন্ট থেকে ।মাতা স্মৃতিকণা  মিত্র কর্মজীবনে যুক্ত ইএসআই  কর্পোরেশনে । রূপক মিত্র ১৯৯৮ শালে  কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন  এবং ছাত্র  রাজনীতি তে অংশগ্রহণ করেন । সংসারের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি পিতার ওষুধি ব্যবসার সাথে যুক্ত হন এবং সমাজসেবার প্রতি  সংসারের প্রতি তার সজাগ দৃষ্টি বর্তমান ।বর্তমানে তিনি তার মা ,স্ত্রী ও কন্যা নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------