নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল দিল্লিতে বিজেপির সদর দফতরে ৫ রাজ্যের ফলাফল ঘোষণার পরিপ্রেক্ষিতে এক জনসভার আয়োজন করে বিজেপি । সেই সভা তে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পশ্চিমবঙ্গে জয়ের পরে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা শান্তি পেলো ।বাংলাতে পরিবর্তন হয়ে গিয়েছে ,আজ থেকে বাংলা ভয়মুক্ত হলো । তিনি আরো বলেন ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ জনসংঘ স্থাপনা করে বার্তা দিয়েছিলেন দেশের জন্য বাঁচতে হবে ,দেশের জন্য মরতে হবে । তিনি বলেছিলেন রাষ্ট্রই সবার আগে এই মন্ত্র নিয়ে আমাদের চলতে হবে ।তিনি বাংলা কে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করে যে স্বপ্ন দেখিয়েছিলেন তাকে বাস্তবায়িত করাই আমাদের লক্ষ্য ।