নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সল্টলেক বিসি ব্লকের সম্পাদক রূপক বাবু বলেন যে, বিসি ব্লকের দুর্গাপূজোর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মহালয়ার সকালে প্রায় পঞ্চাশ জন বিশেষভাবে সক্ষম কিশোর-কিশোরীকে শামিল করা হয়েছিল , দীর্ঘ আড়াইশো ফুট দেওয়ালচিত্র আঁকার উদ্যোগে। প্রায় ষাট জনের তুলিতে ফুটে উঠল দুর্গাপূজা , রূপক বাবু বলেন, সুবর্ণজয়ন্তীর উদযাপনের এই উদ্যোগের মূল বার্তাটি হলো—শিল্পের রঙে মুছে যাক ভেদাভেদ। জয় হোক অন্তর্ভুক্তির। এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্কের তরফ থেকে রূপকবাবু ও তাঁর সঙ্গে থাকা বিসি ব্লকের টিমকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে।