নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিগত সরকারের আমল পঞ্চায়েত দুর্নীতি নিয়ে ফের সরব হলেন রাজ্যের পঞ্চায়েত/কৃষি বিপণন ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ ।এই জন্য তিনি দুর্নীতি খুঁজে বের করার লক্ষে রাজ্যের ১০% গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ ৩৫০ টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট হবে বলে জানান । তিনি বলেন ক্যাগের রিপোর্ট অনুযায়ী বিগত কয়েক বছর ধরে পঞ্চায়েত গুলিতে দুর্নীতির পাহাড় জমে আছে । তবে সেই দুর্নীতি খুঁজতে গেলে সময় লাগবে । তার আগে পঞ্চায়েতগুলকে সঠিক ভাবে পরিচালনা করার পিছনে সময় দিচ্ছি আমরা ।