খবর > State

পর্যটনে পাঁচশো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

Updated : 09/05/2026, IST

নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শুক্রবার বিকেলে কলকাতার আলিপুরে, ধনধান্য অডিটোরিয়ামে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পর্যটন বিভাগের নতুন লোগো উন্মোচন করেন। প্রকাশ করা হয় পর্যটন দপ্তরের নতুন প্রতীক ও প্রচার ভাবনা। দেশি ও বিদেশি পর্যটকদের কাছে বাংলাকে একটি স্বতন্ত্র পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরা হয়। গঙ্গাকে কেন্দ্র করে পর্যটনের পরিধি বাড়ানোর লক্ষ্যে আনন্দ ভ্রমণের জন্য এগারোটি নতুন জলযান চালানোর পরিকল্পনা হয়েছে।আনন্দ ভ্রমণের জন্য এগারোটি নতুন জলযান চালানোর পরিকল্পনা হয়েছে। বাবুঘাট থেকে সুন্দর বন সহ গঙ্গার তীরবর্তী বিভিন্ন গন্তব্যকে একসাথে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। 

 

ফিডব্যাক

যোগাযোগ

------