নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনাতে দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত মন্দিরে এসে মায়ের কাছে পুজো দেন। কালী পুজো উপলক্ষে মন্দিরেও বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। মন্দিরের প্রধান সেবাই দিলীপ দেব, দেব গড়িয়া বলেন, আমাদের পরিবারের সঙ্গে মা কল্যাণেশ্বরীর সম্পর্ক বহু প্রাচীন। মায়ের আদেশ পেয়েই জঙ্গল ঘেরা এই স্থানে আমার পূর্বপুরুষ এই মন্দির স্থাপন করেন।