নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা জিতলেন বাংলার শম্পা গায়েন। ১৬ : ৫৪:৫৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে তিনি দেশের সেরা হলেন। এই সাফল্যে বাংলার মুখ উজ্জ্বল করলেন শম্পা । দ্বিতীয় হয়েছেন মধ্যপ্রদেশের সোনম তিনি দৌড় শেষ করলেন ১৬:৫৬: ৫২ সেকেন্ডে। নিজের দক্ষতার প্রমাণ দিলেন বাংলার এই মহিলা ক্রীড়াবিদ।