নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এবার সকাল থেকেই পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ে উত্তর কলকাতার টালা এলাকার একাংশ। তালা ট্যাংকের অদূরে, তালা স্টেশনের কাছে, রেললাইনের নিচে থাকা পানীয় জলের পাইপে বড়সড় ফাটল ধরতেই হু হু করে জল বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই জল ছড়িয়ে পড়ে সারা অঞ্চলে। আশেপাশের রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট ও পুজো মন্ডপ জলে তরে ভেসে যায়। সবথেকে বেশি দুর্ভোগে পড়েন বনমানি সরকার স্ট্রিটের বাসিন্দারা। ফলে উত্তর: কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের সরবরাহ ব্যাহত হয়েছে।