নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রাক্তন তৃণমূল নেতা পেশায় শিক্ষক ও প্রাক্তন ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি শনিবার রাত ১২ টা অব্দি রামপুরহাটে তার ভাই ও বন্ধুদের সাথে বসে পার্টি অফিসের সামনে বসে গল্প করেছেন । ভাবা যায়নি তার পরে এমন কোনো ঘটনা ঘটবে ।
রবিবার সকালে বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । একটি সুইসাইড নোট ও উদ্ধার করে পুলিশ তাতে তার মৃত্যুর জন্য কাউকে তিনি দায়ী করেননি । উল্লেখ্য গতকাল ১৫ অগাস্ট উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তিনি ।