নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় ৩ ডিগ্রির মত পারদের পতন হয়েছে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা গুলিতে ।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ,এমন শীতের মেজাজ আরো দিন ৩-৪ থাকবে ।সম্ভবত শনি অথবা রবিবারের শেষ থেকেই মাথা ছাড়া দেবে তাপমাত্রা ,এবং আগামী হপ্তা তে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে তাপমাত্রা ফের ১৭ ডিগ্রি তে পৌঁছে যেতে পারে ।