নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ধর্মতলা তে বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতিবাদের সহস্র্রদিন উপলক্ষে এক মহিলা চাকরিপ্রার্থী,নিজের চুল কামিয়ে প্রতিবাদ জানায় ।এই খবর পাওয়া মাত্র সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেইখানে ছুটে যান ।তৃণমূলের মুখ্যপাত্র কুনাল ঘোষ সেইখানে পৌঁছালে তার বিরুদ্ধে ধাক্কাধাক্কি এবং শ্লোগান শাউটিং করা হয় । তার পরে তিনি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে বলেন আগামী সোমবার বিকাল ৩ টার সঙ্গে এই ৭ জন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাবেন ।