নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সকাল থেকেই বিধাননগরের ২৯০ টি ভোট গ্রহণ কেন্দ্রে উৎসাহী ভোটার দের লম্বা লাইন চোখে পরে । মোট ভোটার ছিল বিধাননগরে ২ লক্ষ্য ৩ হাজার ৮৭৭ জন । বাম ও বিজেপির তরফে দাবি করা হয় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ,একাধিক ওয়ার্ডে তৃণমূল কর্মীরা বুথ জ্যাম এবং ভোটারদের প্রবাহিত করার চেষ্টা করেন ,কিন্তু শত বাঁধা পেরিয়েও বিধাননগরে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে,বিকাল ৫ টা অব্দি তথ্য বলছে ৮৪% ভোট পড়েছে বিধাননগরে । তবে মূল সল্টলেকে এইবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে এতেই আশাবাদী বিরোধীরা,আবার একই ভাবে আশাবাদী তৃণমূল প্রার্থীরা ।