নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ৫-৬ ডিসেম্বর ২০২৬ কলকাতা স্থিত মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে ,সর্বভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পিএসইউ দের বৃহৎতম সংগঠন বিপিএসের ৭১ টম অ্যানুয়াল জেনারেল মিটিং । এটির পরিচালনার দায়িত্বে আছেন ইস্টার্ন জোন পেনশনার এসোসিয়েশন, কলকাতা । তার মুল দায়িত্বে থাকছে রেলওয়ে কর্মচারীদের তরফে এস পি সেনগুপ্ত ( ভিপি ইস্টার্ন জোন ),সেক্রেটারি তথা জিএসটি পেনশনার নেতা এন সি পাত্র । যিনি পদাধিকার বলে এই অনুষ্ঠানে বিপিএসের প্যাট্রন । এই ছাড়াও আছেন মিস্টার দুলাল চন্দ্র চক্রবর্তী (ট্রেজারার ইস্টার্ন জোন পেনশনার এসোসিয়েশন) ,মিস্টার দীপক মুখার্জি (জয়েন্ট সেক্রেটারি ইস্টার্ন জোন পেনশনার এসোসিয়েশন ও সেক্রেটারি ন্যাশনাল এসোসিয়েশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার ( পোস্টাল ) )। মিস্টার গাঙ্গুলি,( ডিভিসি পেনশনার এসোশিয়েশনের নেতা) ।৫ ডিসেম্বর ২০২৬ সারা ভারত থেকে আগত ডেলিগেট দের কলকাতার দক্ষিনেশ্বর, বেলুড়মঠ, কালীঘাট, ইন্ডিয়ান মিউজিয়াম ,বিড়লা প্লানেটোরিয়াম ,সাইন্স সিটি ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে । বিলাস বহুল এসি বাসে করে কলকাতা ভ্রমণ সফরটি করানো হবে ।মাত্র ১০০০ টাকার বিনিময় তাদের কে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ ও বিকালের স্নাক্স পরিবেশন করানো হবে । ৬ তারিখ সকাল ৭ টা -৭:৩০ মিনিটে শুরু হবে ডেলিগেট সেশন । ব্রেকফাস্ট থেকে শুরু করে , দুপুরের লাঞ্চ এবং বিকালে ৫ -৫:৩০ মধ্যে সেশন শেষ হওয়ার সময় স্নাক্স ও চা পরিবেশ করা হবে । ডেলিগেট ফি ধরা হয়েছে মাথা পিছু ৫০০ টাকা । এই ডেলিগেট সেশনে সারা ভারতের সব নেত্রী বৃন্দ উপস্থিত থাকবেন এবং আসন্ন অষ্টম পে কমিশন ব্যাপারে সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন । এই অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করার জন্য সকল কে অনুরোধ জানানো হয়েছে ।