নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দীর্ঘ ৮ বছর ধরে ভারতের সব থেকে স্বচ্ছ শহরের তালিকা তে ছিল মধ্যেপ্রদেশের ইন্ডোর । স্বচ্ছ সর্বেক্ষন ২০২৫-২৬ সালের ফলাফল ইন্দোরের ৮ বছরের বিজয় রথ থামিয়ে ভারতের সব থেকে পরিছন্ন শহরের স্থান দখল করেছে মহারাষ্ট্রের নাভি মুম্বাই । রাষ্ট্রপতির হাত থেকে বিজয়ীরা এই পুরস্কার গ্রহণ করেন । দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সুরাট এবং বিজয় ওয়ারা । অন্যদিকে ইনডোর নতুন মেন্টর সিটি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে । দেশের ৪৭০০ টি শহর এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ করে ।