নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বুধবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালালো আয়কর দফতর ।অভিযোগ বেশ কিছু বড় বড় নির্মাণ সংস্থাতে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে ,এবং তার সঙ্গে জড়িত স্বরূপ বিশ্বাস ও তার স্ত্রী জুঁই বিশ্বাস বলে তদন্তকারীদের দাবি ।একই সঙ্গে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলীর দুই প্রোমোটার কে সম্প্রতি জিজ্ঞেসাবাদ করেছে আয়কর দফতর ।