নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুখ্যমন্ত্রীর বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে বেশ ভৎসনার সুরেই বলেন ।সিইএসসি আমাদের কিছু না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দেয় ।তার জন্য সাধারণ মানুষ কে ভুগতে হয় ।পূর্ববর্তী সিপিএম সরকার তাদের যে দায় দিয়ে গেছে সেই ভার তাদের বহন করতে হচ্ছে । রাজ্য সরকারি কর্মচারিদের ৪% ডিএ এপ্রিল থেকে বৃদ্ধি করা হবে ,ঘাটাল মাস্টার প্ল্যান ও গঙ্গাসাগর সেতু প্রকল্পে যথাক্রমে ৫০০ কোটি টাকা করে বরাদ্দ করা হলো ।অঙ্গনওয়ারি ও আশা কর্মিদের স্মার্ট ফোন বাবত ২০০ কোটি টাকা বরাদ্দ হলো ।