খবর > State

রাইটার্স থেকেই সরকার চালানোর ইচ্ছে বিজেপি দলের

Updated : 05/06/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিধান সভা নির্বাচনে বিপুল জয়ের পরে ,আগামী ২৫ সে বৈশাখ নতুন মুখ্যমন্ত্রীর শপথ হতে পারে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে । তার মধ্যে প্রশাসনিক রূপ রেখা তৈরি করতে তৎপর দলীয় নেতৃত্ব। বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে নতুন সরকার  নবান্ন নয় ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং থেকেই রাজ্যের প্রশাসনিক কাজ কর্ম পরিচালনা করা হবে ,সেই লক্ষে  পিডাবলু ডি কে রাইটার্স বিল্ডিং পরিদর্শনের নির্দেশ দেওয়া  হয়েছে ।পরিদর্শনের পরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশের সাথে কথা বলা হয়েছে । তারুণ্য ও স্বচ্ছ ভাবমূর্তি  কে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হবে মন্ত্রীসভা গঠনে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------