নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল গভীর রাতে আলোচনার পরে রাজ্যের ৪২ টি আসনে নিজেদের মধ্যে রফা করেই প্রার্থী দেবে বাম কংগ্রেস ও আই এস এফ ।সূত্রের খবর ১২ টি আসনের দাবি জানিয়েছে কংগ্রেস বামেদের কাছে তার মধ্যে ৮ টির নিস্পত্তি হয়ে গেছে । কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে আগামীকাল সন্ধ্যা তে,সেই খানেই চূড়ান্ত হবে তাদের জোটের আসন ।আই এস এফ কেও তিনটি আসন ছাড়ার কথা নিয়ে কথা চলছে ।