খবর > State

রাজ্যে ধাপে ধাপে এক লক্ষ্য পুলিশ কর্মি নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Updated : 07/29/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল ভবানী ভবনের পুলিশ কর্মীদের একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন ,আপনারা ভাববেন না মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবেন,এত হয় নাকি । তিনি ঘোষণা করেন আগামী কয়েকটি অর্থ বর্ষে ধাপে ধাপে রাজ্যে ১ লক্ষ্য পুলিশ কর্মী নিয়োগের কথা । ২০১৭ সাল থেকে আটকে থাকা পুলিশের রেশন ভাতা ১৫০০ থেকে ২০০০ করলেন । পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্ত্য কনস্টেবল আগামী দুর্গাপুজোর মধ্যে কর্মক্ষেত্রে  যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে । কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক মেটাতে আগামী অক্টোবরেই ২০% ডি এ  দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । 

 

ফিডব্যাক

যোগাযোগ

------