নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিম বঙ্গের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিশেষ করে রাজ্য কোষাগারের হাল নিয়ে নতুন বিজেপি সরকার রাজ্যবাসীকে কে জানানোর জন্য শ্বেতপত্র প্রকাশ করতে পারে । এই ছাড়াও আগের সরকারের জমানা তে বিশেষ কিছু কেন্দ্রের দেওয়া টাকা কোথায় কোথায় খরচ হয়েছে তা কেন্দ্র ও বর্তমান সরকার খতিয়ে দেখতে চাইছে । উল্লেখ্য ,পরিকাঠামো তে নরেন্দ্র মোদির সরকার গত তিন বছর ধরে রাজ্য গুলিকে বিশেষ অর্থ সাহায্য করেছে । বিনা সুদে রাজ্যগুলিকে ঋণ দেওয়া হয়েছে ৫০ বছরের জন্য তাও খতিয়ে দেখা হবে ।তৃণমূল সরকার গত তিন বছরে এই খাতে প্রায় ২৫,০০০ হাজার কোটি টাকা পেয়েছে এবং কোথায় কোথায় তা খরচ হয়েছে তা খতিয়ে দেখা হবে ।