নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ রেড রোডে তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বকশির নেতৃত্বে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা চালাচ্ছিলেন ,হাওড়া জেলার নেতা ও কর্মীরা । প্রথম থেকেই মঞ্চে উপস্থিত ছিলেন ,মন্ত্রী অরূপ রায়ের অনুগামীরা ,কিন্তু তারা সময় মত মঞ্চ না ছাড়ায় স্টেজে উঠ তে পারছিলেন না ,হাওড়া গ্রামীনের সভাপতি তৃণমূলের নেতা পুলক রায়ের অনুগামীরা ,তার ফলে ধাক্কা ধাক্কি ও হাতাহাতির ,পরিস্থিতি তৈরি হয় ,সুব্রত বকশী জেলার কর্মসূচি বাতিল বলে ঘোষণা করেন ।